icon
Chairman Desk

Secretary

শিক্ষাজীবন ছাত্র, ছাত্রীদের জীবনের এক গুরুত্বপূর্ণ ও মূল্যবান অধ্যায়। এই সময়ে অর্জিত জ্ঞান, শৃঙ্খলা ও নৈতিকতা ভবিষ্যৎ জীবনের ভিত্তি গড়ে তোলে। নিয়মিত পড়াশুনা, সময়ানুবর্তিতা ও আত্মশৃঙ্খলার মাধ্যমে ছাত্র, ছাত্রীরা নিজেকে যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারে।
      বিদ্যালয় কেবল পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জনের স্থান নয়; বরং এখানেই ছাত্র, ছাত্রীরা শিখবে মানবিক মূল্যবোধ, সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্ববোধ। শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং বিদ্যালয়ের নিয়মকানুন মেনে চলা তাদের অন্যতম প্রধান কর্তব্য।
      এই মিশনের ছাত্র, ছাত্রীদের মনে রাখতে হবে শিক্ষা-জীবন আল্লহ তায়ালার পক্ষ থেকে এক মহান নিয়ামত। ইসলামে শিক্ষা ও জ্ঞান অর্জনের গুরুত্ব অপরিসীম। তবে ছাত্র, ছাত্রীদের মনে রাখতে হবে—জ্ঞান অর্জনের উদ্দেশ্য শুধু ভালো ফল করা বা চাকরি পাওয়া নয়; বরং আল্লহকে চেনা, তাঁর সন্তুষ্টি অর্জন করা এবং মানবতার কল্যাণে নিজেকে নিবেদিত করা তাদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই সর্বদা সত্য কথা বলা, অন্যায় থেকে দূরে থাকা এবং বাবা-মা, শিক্ষক-শিক্ষিকা ও বড়দের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ছাত্র, ছাত্রীদের অবশ্যকর্তব্য।
       হেরিটেজ মিশন চরিত্র গঠনের গুরুত্বপূর্ণ স্থান। এখানে ছাত্র,ছাত্রীরা শিখবে পারস্পরিক সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক দায়িত্ব। তারা সহপাঠীদের সহযোগিতা করবে এবং দুর্বলদের পাশে দাঁড়াবে। সমস্ত ধরণের নেতিবাচক গুণাবলী থেকে তারা মুক্ত থাকবে এবং আল্লহ রব্বুল আলামিনের কাছে পরকালে জবাবদিহির চেতনা তাদের মনে সব সময় জাগিয়ে রাখবে-আন্তরিকভাবে কামনা করছি।
ওয়াস সালাম
আব্দুল মান্নান
সম্পাদক, হেরিটেজ মিশন

Chairman